পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প PDF | West Bengal Government Schemes in Bengali
![]() |
| পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প PDF | West Bengal Government Schemes in Bengali |
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প
➣ যুবসাথী প্রকল্প
সূচনাকাল: ২০২৬
উদ্দেশ্য: রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথে আর্থিক সহায়তা প্রদান করা।
➣ ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প
সূচনাকাল: ২০২৬
উদ্দেশ্য: ভূমিহীন ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা প্রদান।
➣ আমাদের পাড়া আমাদের সমাধান
সূচনাকাল: ২০২৫
উদ্দেশ্য: নির্দিষ্ট কোন অঞ্চলের সমস্যা চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলির দ্রুত সমাধান করা।
➣ শ্রমশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০২৫
উদ্দেশ্য: রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা এবং তাঁদের জীবন ও জীবিকার ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদান করা।
➣ যোগ্যশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০২৪
উদ্দেশ্য: সম্পূর্ণ বিনামূল্যে JEE, WBJEE এবং NEET পরীক্ষার প্রস্তুতির কোচিং এবং মাসিক স্টাইপেন্ড প্রদানের ব্যবস্থা।
➣ কর্মশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০২৪
উদ্দেশ্য: একটি আর্থিক বছরে প্রতিটি জব কার্ডধারী পরিবারকে কমপক্ষে পঞ্চাশ দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা।
➣ তরুণের স্বপ্ন প্রকল্প
সূচনাকাল: ২০২২
উদ্দেশ্য: একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান।
➣ পাড়ায় শিক্ষালয়
সূচনাকাল: ২০২২
উদ্দেশ্য:
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের খোলা
আকাশের নিচে পড়াশোনা চালু রাখতে এই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার।
➣ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প
সূচনাকাল: ২০২১
উদ্দেশ্য: পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান।
➣ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
সূচনাকাল: ২০২১
উদ্দেশ্য: মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান।
➣ উৎসশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০২১
উদ্দেশ্য: যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারী বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শুন্যপদ থাকলে আবেদন করতে পারবেন।
➣ মা প্রকল্প
সূচনাকাল: ২০২১
উদ্দেশ্য: দরিদ্র
মানুষদের জন্য ৫ টাকায় ডিম ও ভাত প্রদান।
➣ দুয়ারে রেশন
সূচনাকাল: ২০২১
উদ্দেশ্য: এই প্রকল্পে খাদ্যসাথীর আওতাভুক্ত সুবিধাভোগীদের দোরগোড়ায় রেশন সামগ্রী সরবরাহ করা হয়।
➣ মাতৃযান প্রকল্প
সূচনাকাল: ২০১১
উদ্দেশ্য: প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা।
➣ কর্মসাথী প্রকল্প
সূচনাকাল: ২০২০
উদ্দেশ্য: বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান।
➣ পথসাথী প্রকল্প
সূচনাকাল: ২০২০
উদ্দেশ্য: পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা।
➣ পথশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০২০
উদ্দেশ্য: পুরানো সড়কের মেরামত।
➣ দুয়ারে সরকার প্রকল্প
সূচনাকাল: ২০২০
উদ্দেশ্য: রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
➣ স্নেহালয় প্রকল্প
সূচনাকাল: ২০২০
উদ্দেশ্য: অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান।
➣ স্নেহের পরশ প্রকল্প
সূচনাকাল: ২০২০
উদ্দেশ্য: পরিযায়ী
শ্রমিকদের জন্য ১ হাজার টাকা প্রদান।
➣ বাংলাশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০২০
উদ্দেশ্য: ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান।
➣ চা সুন্দরী প্রকল্প
সূচনাকাল: ২০২০
উদ্দেশ্য: চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া।
➣ হাসির আলো প্রকল্প
সূচনাকাল: ২০২০
উদ্দেশ্য: গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা।
➣ যুবশ্রী অর্পণ
সূচনাকাল: ২০১৯
উদ্দেশ্য: এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৫০,০০০ তরুণ উদ্যোক্তাকে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
➣ ঐক্যশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০১৯
উদ্দেশ্য: সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা প্রদানকারী স্কলারশিপ প্রদান করা হয়।
➣ কৃষক বন্ধু প্রকল্প
সূচনাকাল: ২০১৯
উদ্দেশ্য: কৃষকদের আর্থিক অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা।
➣ জাগো প্রকল্প
সূচনাকাল: ২০১৯
উদ্দেশ্য: স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান।
➣ রুপশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০১৮
উদ্দেশ্য: ১৮ বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা প্রদান
➣ মানবিক পেনশন প্রকল্প
সূচনাকাল: ২০১৮
উদ্দেশ্য: প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১ হাজার টাকা প্রদান।
➣ বেঙ্গল সিলিকন ভ্যালি প্রকল্প
সুচনাকাল: ২০১৮
উদ্দেশ্য: রাজ্যের আইটি শিল্পকে উৎসাহিত করার জন্য নিউ টাউনের অ্যাকশন এরিয়া-২-এ এই প্রযুক্তি হাবটির উদ্বোধন করা হয়।
➣ সামাজিক নিরাপত্তা যোজনা
সূচনাকাল: ২০১৮
উদ্দেশ্য: অসংগঠিত শ্রমিকদের জন্য কল্যাণমূলক প্রকল্প।
➣ নিশশ্রী হাউজিং স্কিম
সূচনাকাল: ২০১৮
উদ্দেশ্য: নিম্ন ও মাঝারি আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প
➣ স্বাস্থ্য সাথী প্রকল্প
সূচনাকাল: ২০১৭
উদ্দেশ্য: ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান।
➣ খাদ্যসাথী প্রকল্প
সূচনাকাল: ২০১৬
উদ্দেশ্য: প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু ২ টাকা কেজি দরে চাল ও গম প্রদান।
➣ সবুজশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০১৬
উদ্দেশ্য: এই
প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া
হচ্ছে।
➣ সমব্যথী প্রকল্প
সূচনাকাল: ২০১৬
উদ্দেশ্য: দরিদ্র
মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় ২ হাজার টাকা প্রদান।
➣ উৎকর্ষ বাংলা প্রকল্প
সূচনাকাল: ২০১৬
উদ্দেশ্য:
শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া।
➣ সেফ ড্রাইভ সেভ লাইফ
সূচনাকাল: ২০১৬
উদ্দেশ্য: পথ দুর্ঘটনা আটকানো।
➣ সবলা প্রকল্প
সূচনাকাল: ২০১৫
উদ্দেশ্য: কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা
➣ সবুজ সাথী প্রকল্প
সূচনাকাল: ২০১৫
উদ্দেশ্য: নবম থেকে
দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকাল প্রদান।
➣ মুক্তির আলো প্রকল্প
সূচনাকাল: ২০১৫
উদ্দেশ্য: আর্থিক
অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের
পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা।
➣ শিক্ষাশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০১৪
উদ্দেশ্য: পঞ্চম
থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের
পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান।
➣ গতিধারা প্রকল্প
সূচনাকাল: ২০১৪
উদ্দেশ্য: কর্মহীন
যুবক-যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা পর্যন্ত
আর্থিক সহায়তা প্রদান।
➣ ঐক্যশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০১৪
উদ্দেশ্য: সংখ্যালঘু
শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।
➣ কর্মতীর্থ প্রকল্প
সূচনাকাল: ২০১৪
উদ্দেশ্য:
স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি।
➣ সামাজিক সুরক্ষা যোজনা
সূচনাকাল: ২০১৪
উদ্দেশ্য:
দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১
লক্ষ টাকা প্রদান।
➣ সুফল বাংলা প্রকল্প
সূচনাকাল: ২০১৪
উদ্দেশ্য: চাষীদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
➣ লোকসার প্রকল্প
সূচনাকাল: ২০১৪
উদ্দেশ্য: রাজ্যের
লোকশিল্পীদের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বীকৃতি প্রদান এবং বিলুপ্তপ্রায়
লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা।
➣ গীতাঞ্জলী প্রকল্প
সূচনাকাল: ২০১৪
উদ্দেশ্য: প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা।
➣ কন্যাশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০১৩
উদ্দেশ্য: বাল্য
বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হল এই প্রকল্পের উদ্দেশ্য। ১৩-১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১ হাজার টাকা
এবং ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি জাতিসংঘের
আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
➣ যুবশ্রী প্রকল্প
সূচনাকাল: ২০১৩
উদ্দেশ্য: রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্তদের মাসে ১৫০০ টাকা করে ভাতা প্রদান।
➣ মধুর স্নেহ প্রকল্প
সূচনাকাল: ২০১৩
উদ্দেশ্য: মিউম্যান মিল্ক ব্যাঙ্ক।
➣ শিশুসাথী প্রকল্প
সূচনাকাল: ২০১৩
উদ্দেশ্য: দরিদ্র পরিবারের ১২ বছরের কমবয়সী শিশুদের হার্টের অস্ত্রোপ্রচার বিনামূল্যে করার ব্যবস্থা।
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:04
File Size:0.31MB

No comments:
Post a Comment