Breaking




Sunday, April 26, 2026

জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন : National Congress Sessions in Bengali

জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন

National Congress Sessions: জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন
জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন
আজকে আমারা আমাদের এই পোস্টে জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন গুলোর সম্পর্কে আলোচনা করেছি। এই পোস্টে তোমরা জাতীয় কংগ্রেসের অধিবেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ One Liner, জাতীয় কংগ্রেসের অধিবেশনের তালিকা এবং জাতীয় কংগ্রেসের অধিবেশন সম্পর্কিত প্রশ্নোত্তর পেয়ে যাবে। এই টপিকটি WBCS | SSC | RRB | WBP/KP এছাড়াও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।

জাতীয় কংগ্রেসের অধিবেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ One Liner

  • 1885 সালে স্যার এ. ও. হিউম (অ্যালান অক্টাভিয়ান হিউম) এর দ্বারা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল।
  • জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন।
  • জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
  • জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন জর্জ ইউল।
  • জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। 
  • জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু।
  • জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দীন তৈয়বজি।
  • জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ।
  • জাতীয় কংগ্রেসকে তিনদিনের তামাশা বলে কটাক্ষ করেছিলেন অশ্বিনী কুমার দত্ত।
  • জাতীয় কংগ্রেসকে বার্ষিক তামাশা বলে কটাক্ষ করেছিলেন বাল গঙ্গাধর তিলক।
  • ভারত স্বাধীনতার পর জাতীয় কংগ্রেস ভেঙে দেওয়া হোক- বলেছিলেন মহাত্মা গান্ধী।
  • কংগ্রেস (Congress) শব্দটি উত্তর আমেরিকার ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে।
  • জাতীয় কংগ্রেসের সবথেকে বেশি অধিবেশন হয়েছিল কলকাতায়।
  • 1911 সালে বাঁকিপুর অধিবেশন সবথেকে স্বল্পমেয়াদি জাতীয় কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়েছিল।
  • 1937 সালে ফৈজপুর অধিবেশন সবথেকে দীর্ঘমেয়াদি সভা হয়েছিল।

জাতীয় কংগ্রেসের অধিবেশনের তালিকা

সাল অধিবেশন সভাপতি
1885 বোম্বাই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
1886 কলকাতা দাদাভাই নওরজি
1887 মাদ্রাজ বদরুদ্দীন তৈয়বজি
1888 এলাহাবাদ জর্জ ইউল
1889 বোম্বে উইলিয়ম ওয়েডারবার্ন
1890 কলকাতা ফিরোজ শাহ মেহতা
1891 নাগপুর পি. চারলু
1892 এলাহাবাদ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
1893 লাহোর দাদাভাই নওরজি
1894 মাদ্রাজ আলফ্রেড ওয়েব
1895 পুনা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
1896 কলকাতা রহিমতুল্লা সায়ানি
1905 বেনারস গোপালকৃষ্ণ গোখলে
1906 কলকাতা দাদাভাই নওরজি
1907 সুরাট রাসবিহারী ঘোষ
1908 মাদ্রাজ রাসবিহারী ঘোষ
1909 লাহোর মদনমোহন মালব্য
1910 এলাহাবাদ উইলিয়ম ওয়েডারবার্ন
1911 কলকাতা বিষ নারায়ণ ধর
1916 লখনউ অম্বিকাচরণ মজুমদার
1917 কলকাতা অ্যানি বেসান্ত
1918 (আগস্ট) বোম্বে সৈয়দ হাসান ইমাম
1918 (ডিসেম্বর) দিল্লি সৈয়দ হাসান ইমাম
1919 অমৃতসর মোতিলাল নেহরু
1920 (সেপ্টেম্বর) কলকাতা লালা লাজপত রায়
1920 (ডিসেম্বর) নাগপুর সি. বিজয়রাঘবাচারিয়ার
1923 কাকিনারা মহম্মদ আলি জওহর
1923 দিল্লি মৌলানা আবুল কালাম আজাদ
1924 বেলগাঁও মহাত্মা গান্ধী
1925 কানপুর সরোজিনী নাইডু
1928 কলকাতা মোতিলাল নেহরু
1929 লাহোর জওহরলাল নেহরু
1931 করাচি সর্দার বল্লভভাই প্যাটেল
1934 বোম্বে ড. রাজেন্দ্র প্রসাদ
1936 লাহোর জওহরলাল নেহরু
1937 ফৈজপুর জওহরলাল নেহরু
1938 হরিপুরা সুভাষচন্দ্র বসু
1939 ত্রিপুরী সুভাষচন্দ্র বসু
1940 রামগড় আবুল কালাম আজাদ
1946 মিরাট জে. বি. কৃপালিনি
1948 জয়পুর পট্টাভি সীতারামাইয়া

জাতীয় কংগ্রেসের সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

1. ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠতম ব্যক্তি কে ছিলেন?
A. রমেশচন্দ্র দত্ত 
B. আবুল কালাম আজাদ
C. গোপালকৃষ্ণ গোখলে
D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 


2. কোন ভাইসরয়ের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল?
A. লর্ড মাউন্টব্যাটেন 
B. লর্ড ডাফরিন
C. ওয়ারেন হেস্টিংস 
D. লর্ড ডালহৌসি


3. জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন?
A. জর্জ ইউল
B. উইলিয়ম উডারবার্ন
C. অ্যানি বেসান্ত
D. এদের কেউই নন 


4. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দেমাতরম গানটি গাওয়া হয়েছিল? 
A. 1885 সালে, বোম্বে অধিবেশন
B. 1896 সালে, কলকাতা অধিবেশন
C. 1909 সালে, লাহোর অধিবেশন
D. 1924 সালে, বেলগাঁও অধিবেশন 


5. কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাস করা হয়েছিল?
A. 1929 সালে
B. 1935 সালে 
C. 1942 সালে 
D. 1948 সালে 


6. ভারতীয় জাতীয় কংগ্রেসের সবথেকে দীর্ঘমেয়াদি সভা কোনটি ছিল?
A. ত্রিপুরী অধিবেশন 
B. হরিপুরা অধিবেশন
C. ফৈজপুর অধিবেশন
D. রামগড় অধিবেশন


7. কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
A. হরিপুরা অধিবেশন
B. ত্রিপুরী অধিবেশন 
C. কলকাতা অধিবেশন 
D. লখনউ অধিবেশন


8. জাতীয় কংগ্রেসকে তিনদিনের তামাশা বলে কটাক্ষ করেছিলেন?
A. অশ্বিনী কুমার দত্ত
B. বটুকেশ্বর দত্ত 
C. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
D. বাল গঙ্গাধর তিলক


9. স্বাধীনতার আগে শেষ অধিবেশন কোথায় হয়েছিল?
A. লখনউ 
B. বোম্বে 
C. কলকাতা 
D. মিরাট


10. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী বিভক্ত হয়? 
A. 1907 সালে, সুরাট অধিবেশনে
B. 1909 সালে, লাহোর অধিবেশনে 
C. 1911 সালে, কলকাতা অধিবেশনে 
D. 1915 সালে, বোম্বে অধিবেশনে 


11. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
A. সুচেতা কৃপালিনী
B. সরোজিনী নাইডু
C. প্রতিভা প্যাটেল
D. বিজয়লক্ষী পন্ডিত


12. নিম্নের কে ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন?
A. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B. উমেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় 
C. উইলিয়ম জোন্স 
D. শিশিরকুমার ঘোষ


13. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল?
A. 1836 সালে
B. 1857 সালে
C. 1885 সালে
D. 1892 সালে


14. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 
A. বোম্বে 
B. কলকাতা
C. লখনউ 
D. মাদ্রাজ 


15. গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন?
A. কলকাতা অধিবেশন 
B. সুরাট অধিবেশন 
C. কানপুর অধিবেশন 
D. বেলগাঁও অধিবেশন


16. ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কোন যুক্ত হয়েছিল-
A. ভারতসভা
B. হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন
C. সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন 
D. কোনোটিই নয় 


17. সুভাষচন্দ্র বসু কত সালে জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন? 
A. 1939 সালে
B. 1942 সালে 
C. 1945 সালে 
D. 1946 সালে 


18. কত সালে সর্বভারতীয় যুব কংগ্রেস গঠিত হয়েছিল?
A. 1928 সালে
B. 1930 সালে 
C. 1932 সালে 
D. 1938 সালে 


19. নিম্নের কোন অধিবেশনে জওহরলাল নেহরু সভাপতি ছিলেন?
A. লাহোর অধিবেশন
B. মিরাট অধিবেশন
C. এলাহাবাদ অধিবেশন
D. রামগড় অধিবেশন


20. কত সালে জওহরলাল নেহরুর সভাপতিত্বে প্রথম গ্রামীণ অধিবেশন অনুষ্ঠিত হয়?
A. 1930 সালে 
B. 1932 সালে 
C. 1936 সালে
D. 1939 সালে 


21. গান্ধি আরউইন চুক্তি অনুমোদন করা হয়েছিল কোন অধিবেশনে?
A. 1931 সালে, করাচি অধিবেশনে
B. 1934 সালে, বোম্বে অধিবেশনে
C. 1936 সালে, ফৈজপুর অধিবেশনে
D. 1946 সালে, মিরাট অধিবেশনে


22. নিম্নের কে চরমপন্থী ছিলেন না?
A. বিপিনচন্দ্র পাল
B. অরবিন্দ ঘোষ
C. রাজনারায়ণ বসু
D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

23. জাতীয় কংগ্রেসে 'ন্যাশনাল' বা 'জাতীয়' শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
A. দাদাভাই নওরোজি
B. রাসবিহারী ঘোষ 
C. মৌলানা আবুল কালাম আজাদ 
D. বাল গঙ্গাধর তিলক 


24. কংগ্রেস (Congress) শব্দটি কোন দেশের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে?
A. ব্রিটেন 
B. কানাডা 
C. উত্তর আমেরিকা
D. মার্কিন যুক্তরাষ্ট্র 


25. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি কে ছিলেন?
A. মোতিলাল নেহরু 
B. দাদাভাই নওরোজি
C. জর্জ ইউল 
D. বদরুদ্দীন তৈয়বজি


26. জাতীয় কংগ্রেসের অধিবেশন সবথেকে বেশি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A. লাহোর 
B. কলকাতা
C. বোম্বে 
D. লখনউ 


27. 1919 সালে কার সভাপতিঅমৃতসর অধিবেশন হয়েছিল?
A. জওহরলাল নেহরু 
B. মোতিলাল নেহরু
C. রহিমতুল্লা সায়ানি
D. আলফ্রেড ওয়েব 


28. সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়েছিল?
A. 1919 সালে 
B. 1920 সালে
C. 1921 সালে 
D. 1922 সালে


29. স্বদেশী আন্দোলনের সময় কোথায় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল? 
A. মুম্বাই 
B. কলকাতা
C. এলাহাবাদ 
D. লখনউ


30. কত সালে ভারতীয় কাউন্সিল আইন কার্যকর হয়েছিল?
A. 1885 সালে 
B. 1889 সালে 
C. 1905 সালে 
D. 1909 সালে 
প্রশ্নের উত্তর PDF এ দেওয়া রয়েছে, PDF Download এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে

PDF Download Details::
  • File Name:  জাতীয় কংগ্রেসের অধিবেশন
  • File Format: PDF
  • No. of Pages: 05
  • File Size:0.30MB
  • Click Here to Download

No comments:

Post a Comment