Breaking




Tuesday, May 5, 2026

ভারতের গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF | Constituent Assembly Question and Answer in Bengali

ভারতের গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF

ভারতের গণপরিষদ প্রশ্ন ও উত্তর PDF | Constituent Assembly Question and Answer in Bengali
ভারতের গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF
আজকে আমরা ভারতের গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করছি। এই PDF এ ভারতের গণপরিষদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং MCQ দেওয়া রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্যান্য বিষয়গুলির পাশাপাশি ভারতের সংবিধান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পোস্টটি RRB | SSC | WBCS | Miscellaneous | Clerkship | WBP/KP-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
⏩ যা যা থাকছে এই পোস্টে::
  • গণপরিষদ (Constituent Assembly) কি? 
  • গণপরিষদের গঠন 
  • গণপরিষদের সদস্য সংখ্যা 
  • গণপরিষদের বিভিন্ন কমিটি
  • সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা
  • গণপরিষদের কাজ 
  • ভারতের গণপরিষদ সম্পর্কিত প্রশ্নোত্তর

গণপরিষদ (Constituent Assembly) কি? 

■ গণপরিষদ একটি বিশেষ নির্বাচিত বা মনোনীত ব্যক্তিদের সভা। এই সভার প্রধান কাজ হল কোনও স্বাধীন বা নতুন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়ন বা সংশোধন করা। এটি জনগণের প্রতিনিধি হিসেবে দেশের শাসনতান্ত্রিক কাঠামো ও মৌলিক আইন তৈরির দায়িত্ব পালন করে। বলা যেতে পারে, গণপরিষদ হল একটি রাষ্ট্রের ভিত্তি স্থাপনের সর্বোচ্চ আইনসভা।


গণপরিষদের গঠন 

• 1934 সালে একটি সম্মেলনে মানবেন্দ্রনাথ রায় (এম.এন. রায়) প্রথম আনুষ্ঠানিকভাবে গণপরিষদ গঠনের প্রস্তাব দেন।
• 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং ক্যাবিনেট মিশনের সুপারিশে সংবিধান সভা বা গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
• ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য ছিলেন ব্রিটিশ মন্ত্রীসভার প্রতিনিধি: লর্ড পেথিক-লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এ. ভি. আলেকজান্ডার।
• এরপর 6 ডিসেম্বর, 1946 সালে ভারতের গণপরিষদ গঠিত হয়। 
• গণপরিষদের 9 ডিসেম্বর, 1946 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত প্রথম সভায় 211 জন সদস্য উপস্থিত ছিলেন।


গণপরিষদের সদস্য সংখ্যা 

• ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী, গণপরিষদের মোট সদস্য সংখ্যা 389 জন ছিল।
• দেশভাগের পরের সদস্য সংখ্যা কমে 299 জন হয়।
• 1950 সালের 24 জানুয়ারি চূড়ান্তভাবে গণপরিষদের সদস্য হিসেবে 284 জন স্বাক্ষর করেন।
• গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ড. রাজেন্দ্র প্রসাদ এবং অস্থায়ী সভাপতি ছিলেন ড. সচ্চিদানন্দ সিনহা।


ভারতের গণপরিষদ প্রশ্ন ও উত্তর PDF

গণপরিষদের বিভিন্ন কমিটি

ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ 8 টি প্রধান কমিটি (Major Committees) এবং 13 টি বা তার বেশি মাইনর কমিটি (Minor/Sub-Committees) গঠন করেছিল।
i. খসড়া কমিটি
ii. কেন্দ্রীয় ক্ষমতা কমিটি
iii. কেন্দ্রীয় সংবিধান কমিটি
iv. প্রাদেশিক সংবিধান কমিটি
• ভারতের গণপরিষদের খসড়া কমিটি 1947 সালের 29 আগস্ট গঠিত হয়েছিল।
• এই কমিটির সভাপতি বা চেয়ারম্যান ছিলেন ড. বি. আর. আম্বেদকর।
• মোট 7 জন সদস্যদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল।


সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা

• ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান।
সংবিধান রচনায় গণপরিষদের মোট সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন।
• সংবিধান প্রণয়নের জন্য 165 দিনে গণপরিষদের মোট 11 টি অধিবেশন হয়েছিল।
• গণপরিষদের এই খসড়া পরবর্তীতে ভারতের সংবিধান হিসেবে 26 নভেম্বর, 1949 সালে গৃহীত হয় এবং 26 জানুয়ারি, 1950 সালে কার্যকর হয়েছিল।
• গণপরিষদ 22 জুলাই, 1947 সালে বর্তমান ভারতের জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে; এই জাতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। 
• এরপর ভারতের সংবিধান 26 নভেম্বর, 1949 সালে গৃহীত হওয়ায় এদিন ভারতে সংবিধান দিবস পালন করা হয় এবং 26 জানুয়ারি, 1950 সালে কার্যকর হওয়ায় এদিন ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। 
• গণপরিষদের দ্বারা মূল সংবিধানে 395 টি ধারা, 22 টি অংশ ও 8 টি তফসিল ছিল; বর্তমানে 448 টি ধারা, 25 টি অংশ এবং 12 টি তফসিল রয়েছে।
• ভারতের মূল সংবিধানের প্রধান ক্যালিওগ্রাফার বা হস্তলিপিকার ছিলেন প্রেম বিহারী নারায়ণ রাইজাদা।
• সংবিধানের হিন্দি সংস্করণের ক্যালিগ্রাফি করেছিলেন বসন্ত কৃষ্ণ বৈদ্য

গণপরিষদের কাজ 

• গণপরিষদ সংবিধান প্রণয়নের পাশাপাশি স্বাধীন ভারতের প্রথম আইন প্রণয়নকারী সংস্থা বা অন্তর্বর্তী সংসদ হিসেবে কাজ করেছে।
• গণপরিষদের সংবিধান প্রণয়নকারী হিসেবে প্রধান কাজ
ভারতকে একটি সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করা।

ভারতের গণপরিষদ সম্পর্কিত প্রশ্নোত্তর

1. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন?

A. এম. এন. রায় 

B. ড. সচ্চিদানন্দ সিনহা

C. ড. রাজেন্দ্র প্রসাদ 

D. ড. বি. আর. আম্বেদকর 


2. ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল? 

A. 1938 সালে 

B. 1942 সালে 

C. 1946 সালে

D. 1950 সালে


3. গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?

A. জওহরলাল নেহরু

B. ড. বি আর আম্বেদকর 

C. স্যার বি এন রাও

D. কে এম মুন্সি 


4. ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?

A. 15 আগস্ট, 1948

B. 26 জানুয়ারি, 1949 

C. 26 নভেম্বর, 1949

D. 15 আগস্ট, 1950


5. খসড়া কমিটি কবে গঠন করা হয়? 

A. 26 জানুয়ারি, 1947 

B. 15 আগস্ট, 1947 

C. 29 আগস্ট, 1947

D. 26 নভেম্বর, 1947 


6. ভারতের সংবিধান তৈরিতে কতদিন সময় লেগেছিল?

A. 2 বছর 5 মাস 9 দিন 

B. 2 বছর 8 মাস 10 দিন 

C. 2 বছর 11 মাস 9 দিন 

D. 2 বছর 11 মাস 18 দিন


7. আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়?

A. 1921 সালে 

B. 1935 সালে 

C. 1940 সালে

D. 1942 সালে 


8. ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল?

A. 15 আগস্ট, 1948

B. 26 জানুয়ারি, 1949 

C. 26 নভেম্বর, 1949

D. 26 জানুয়ারি, 1950


9. ওয়াভেল পরিকল্পনা হয়েছিল কত সালে? 

A. 1923 সালে

B. 1936 সালে

C. 1945 সালে

D. 1955 সালে


10. Dominion Status বা ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের ধারণাকে "দরজার পেরেকের মতো মৃত" বলে অভিহিত করেছিলেন কে?

A. জওহরলাল নেহরু

B. মহাত্মা গান্ধী 

C. মোতিলাল নেহরু 

D. ড. সচ্চিদানন্দ সিনহা 


11. ড্রাফটিং কমিটি কিসের সঙ্গে যুক্ত?

A. সংবিধানের খসড়া রচনা

B. আর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা

C. কর কাঠামো সংস্কার

D. নির্বাচন সংস্কার


12. ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কয়টি ধারা ও তফসিল রয়েছে?

A. 310টি ধারা ও 8টি তফসিল 

B. 355টি ধারা ও 11টি তফসিল

C. 395টি ধারা ও 12টি তফসিল

D. 448টি ধারা ও 12টি তফসিল 


13. গণপরিষদ কবে 'জন গণ মন' গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে?

A. 24 জানুয়ারি, 1950

B. 26 জানুয়ারি, 1950 

C. 15 আগস্ট, 1950 

D. 26 নভেম্বর, 1950


14. প্রথম কত সালে ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছিল? 

A. 1946 সালে 

B. 1951 সালে

C. 1962 সালে

D. 1980 সালে


15. গণপরিষদের মোট সদস্য সংখ্যা প্রথমে কতজন ছিল?

A. 412 জন 

B. 389 জন

C. 365 জন 

D. 343 জন 


16. ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?

A. লর্ড পেথিক লরেন্স

B. স্যার স্টাফোর্ড ক্রিপস 

C. লর্ড ডাফরিন 

D. এ ভি আলেকজান্ডার 


17. গণপরিষদের গঠনের সময় গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন?

A. লর্ড মাউন্টব্যাটেন

B. চক্রবর্তী রাজগোপালাচারী 

C. লর্ড আর্চিবল্ড ওয়াভেল

D. লর্ড কার্জন 


18. গণপরিষদের সদস্য হিসেবে চূড়ান্তভাবে কতজন স্বাক্ষর করেছিলেন?

A. 243 জন 

B. 265 জন 

C. 272 জন 

D. 284 জন


19. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন-

A. মহম্মদ আলি জিন্নাহ

B. ড. রাজেন্দ্র প্রসাদ

C. ড. বি. আর আম্বেদকর

D. কে এম মুন্সী


20. ক্রিপস্ মিশনের প্রস্তাবকে "পোস্ট-ডেটেড চেক" (Post-dated cheque) বলে কে অভিহিত করেছিলেন?

A. বাল গঙ্গাধর তিলক 

B. মোতিলাল নেহরু 

C. মহাত্মা গান্ধী 

D. জওহরলাল নেহরু 


21. কেন্দ্রীয় সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন?

A. ড. রাজেন্দ্র প্রসাদ

B. ড. বি. আর আম্বেদকর

C. কে. এম. মুন্সী

D. জওহরলাল নেহরু 


22. গণপরিষদ কবে বর্তমান ভারতের জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে?

A. 13 এপ্রিল, 1946 সালে

B. 22 জুলাই, 1947 সালে

C. 18 আগস্ট, 1950 সালে 

D. 26 নভেম্বর, 1950 সালে 


23. ক্যাবিনেট মিশনের কত জন সদস্য ছিলেন?

A. 2 জন 

B. 3 জন

C. 4 জন 

D. 5 জন 


24. ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি কত সালে গণপরিষদের সভাপতির কাছে পেশ করা হয়েছিল?

A. 1947 সালে 

B. 1948 সালে

C. 1949 সালে 

D. 1949 সালে 


25. গণপরিষদ সভার প্রতীক কি ছিল?

A. ময়ূর 

B. বাঘ 

C. সিংহ 

D. হাতি


PDF Download এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে
PDF Download Details:: 
  • File Name: ভারতের গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF
  • File Format: PDF
  • No. of Pages: 04
  • File Size:0.55MB
  • Click Here to Download

No comments:

Post a Comment