পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত বাংলা ব্যকরণ PDF | WB Gram Panchayat Bengali Grammar PDF
![]() |
| পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত বাংলা ব্যকরণ (ধ্বনি পরিবর্তন) PDF |
বাংলা ব্যকরণ (ধ্বনি পরিবর্তন)
1. বেঞ্চ → বেঞ্চি - কি ধরনের ধ্বনি পরিবর্তন?
A. মধ্য স্বরাগম
B. অন্ত্য স্বরাগম
C. আদি স্বরাগম
D. বিপ্রকর্ষ
2. ‘হস্ত → হাত’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
A. স্বরভক্তি
B. অপিনিহিতি
C. সমীভবন
D. স্বরলোপ
3. রত্ন → রতন কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
A. স্বরভক্তি
B. স্বরলোপ
C. ব্যঞ্জনলোপ
D. অভিশ্রুতি
4. দুটি ভিন্ন ধ্বনি পরস্পরের প্রভাবে একই বা সমধর্মী হয়ে গেলে তাকে কী বলে?
A. স্বরাগম
B. সমীভবন
C. স্বরলোপ
D. ব্যঞ্জনাগম
5. ‘কর্ম → কম্ম’ কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
A. বিষমীভবন
B. সমীভবন
C. অপিনিহিতি
D. স্বরভক্তি
6. ‘জন্ম → জম্ম’ কোন প্রক্রিয়ার উদাহরণ?
A. সমীভবন
B. স্বরাগম
C. স্বরলোপ
D. অভিশ্রুতি
7. শব্দের আদিতে অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
A. আদি স্বরাগম
B. অন্ত্য স্বরাগম
C. মধ্য স্বরাগম
D. স্বরলোপ
8. ‘স্কুল → ইস্কুল’ কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
A. ব্যঞ্জনলোপ
B. স্বরলোপ
C. আদি স্বরাগম
D. সমীভবন
9. ‘নিমন্ত্রণ → নেমন্তন্ন’ এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে?
A. স্বরাগম
B. সমীভবন
C. স্বরলোপ
D. অপিনিহিতি
10. শব্দের মধ্যে যদি সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে অতিরিক্ত স্বরধ্বনি আসে, তাকে কী বলে?
A. আদি স্বরাগম
B. মধ্য স্বরাগম
C. অন্ত্য স্বরাগম
D. ব্যঞ্জনলোপ
11. 'গ্রাম → গেরাম' উচ্চারণে কোন নিয়ম কাজ করেছে?
A. স্বরভক্তি বা মধ্যস্বরাগম
B. আদি স্বরাগম
C. অন্ত্যলোপঘ
D. কোনোটিই নয়
12. শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হলে তাকে কী বলে?
A. আদিস্বরাগম
B. মধ্যস্বরাগম
C. অন্ত্যস্বরাগম
D. স্বরলোপ
13. কোনও শব্দ থেকে স্বরধ্বনি বাদ পড়াকে কী বলে?
A. স্বরাগম
B. সমীভবন
C. স্বরলোপ
D. বিপর্যাস
14. ‘অলাবু → লাউ’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
A. আদি স্বরলোপ
B. ব্যঞ্জনাগম
C. সমীভবন
D. মধ্য স্বরলোপ
15. কোনো শব্দ থেকে ব্যঞ্জনধ্বনি বাদ পড়াকে কী বলে?
A. ব্যঞ্জনাগম
B. ব্যঞ্জনলোপ
C. স্বরভক্তি
D. অভিশ্রুতি
16. শব্দের দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
A. সমীভবন
B. অভিশ্রুতি
C. অসমীকরণ
D. বিষমীভবন
17. একটি শব্দে নতুন ব্যঞ্জনধ্বনির আগমনকে কী বলে?
A. ব্যঞ্জনলোপ
B. বিপর্যাস
C. স্বরলোপ
D. ব্যঞ্জনাগম
18. পাশাপাশি দুটি ধ্বনির মধ্যে একটি অন্যটির প্রভাবে পরিবর্তিত হলে তাকে কী বলা হয়?
A. সমীভবন
B. স্বরাগম
C. ধ্বনিলোপ
D. বিপর্যাস
19. সিন্দুর → সিঁদুর নিম্নের কোন জাতীয় ধ্বনি পরিবর্তন?
A. স্বরসঙ্গতি
B. নাসিক্যিভবন
C. ব্যঞ্জনলোপ
D. স্বরাগম
20. ‘দিগ্ + গজ → দিগ্গজ’ কোন ধরনের ধ্বনি পরিবর্তিত হয়েছে?
A. সমীভবন
B. স্বরলোপ
C. স্বরভক্তি
D. বিপর্যাস
21. ‘সন্ধ্যা → সাঁঝ’—এ ধরনের পরিবর্তনে প্রধানত কী লক্ষ করা যায়?
A. ধ্বনিগত রূপান্তর
B. কেবল ব্যঞ্জনাগম
C. কেবল স্বরাগম
D. কোনো পরিবর্তন নেই
22. নিচের কোনটি স্বরাগমের উদাহরণ?
A. স্কুল → ইস্কুল
B. হস্ত → হাত
C. কর্ম → কম্ম
D. জন্ম → জম্ম
23. ‘ধর্ম → ধরম’ এখানে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে?
A. স্বরভক্তি
B. স্বরলোপ
C. অপিনিহিতি
D. ব্যঞ্জনলোপ
24. ফাল্গুন → ফাগুন কি জাতীয় ধ্বনি পরিবর্তন?
A. স্বরভক্তি
B. ব্যঞ্জনলোপ
C. স্বরসঙ্গতি
D. কোনোটিই নয়
25. পেচক → পেঁচা কি ধরনের পরিবর্তন?
A. ঘোষীভবন
B. নাসিক্যিভবন
C. পিনায়ন
D. কোনোটিই নয়
সম্পূর্ণ PDF Download এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে
PDF Download Details::
- File Name: WB Gram Panchayat Bengali (ধ্বনি পরিবর্তন)
- File Format: PDF
- No. of Pages: 03
- File Size:0.25MB
- Click Here to Download

No comments:
Post a Comment