Breaking




Monday, October 12, 2026

চাকরির পরীক্ষায় PYQ-এর গুরুত্ব কতটা? Previous Year Questions কীভাবে পড়বেন?

চাকরির পরীক্ষায় PYQ-এর গুরুত্ব কতটা? Previous Year Questions কীভাবে পড়বেন? 

চাকরির পরীক্ষায় PYQ-এর গুরুত্ব কতটা? Previous Year Questions কীভাবে পড়বেন?
চাকরির পরীক্ষায় PYQ-এর গুরুত্ব কতটা? Previous Year Questions কীভাবে পড়বেন?
প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) প্রস্তুতি নেওয়া যেকোনও পরীক্ষার্থীর কাছে এক বিশাল সমুদ্রের মতো। ডব্লিউবিসিএস (WBCS), পিএসসি (PSC), রেলওয়ে (Railway), এসএসসি (SSC) কিংবা ব্যাংকিং (Bengking)- যে কোনও ক্ষেত্রে সিলেবাস যাই হোক না কেনও, পড়াশোনার পরিধি সাধারণত অনেক বড় হয়। এই বিশাল সিলেবাস শেষ করতে গিয়ে অনেকেই দিশেহারা বোধ করেন। ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় দিশারী হয়ে ওঠে PYQ অর্থাৎ Previous Year Questions (বিগত বছরের প্রশ্নপত্র)।

অনেকেরই প্রশ্ন থাকে বিগত বছরের প্রশ্ন সমাধান করে কী লাভ? আসলে PYQ পড়ার উদ্দেশ্য পরীক্ষার ধরন এবং প্রবণতা বোঝা। আজকের এই Article-এ আমরা জানব চাকরির পরীক্ষায় PYQ-এর গুরুত্ব কতটা এবং কীভাবে এটি কার্যকর উপায়ে পড়বেন।

চাকরির পরীক্ষায় PYQ কেন এত গুরুত্বপূর্ণ?

১. পরীক্ষার আসল প্যাটার্ন বোঝা

সিলেবাসে কোনো বিষয়ের নাম থাকা আর সেই বিষয় থেকে কেমন প্রশ্ন আসে—দুটোর মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। PYQ বিশ্লেষণ করলে বোঝা যায় প্রশ্ন সহজ, মাঝারি না কি কঠিন স্তরের হচ্ছে। এছাড়া কনসেপচুয়াল প্রশ্ন বেশি আসছে না কি তথ্যভিত্তিক (Factual), তাও স্পষ্ট হয়ে যায়।

২. গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক চিহ্নিত করা

বিগত ৫–১০ বছরের প্রশ্ন দেখলে খুব সহজেই বোঝা যায় কোন চ্যাপ্টারগুলো থেকে বারবার প্রশ্ন আসছে। এগুলোকে বলা হয় High-Yielding Topics।

৩. প্রশ্নের ট্রেন্ড বা পরিবর্তন বোঝা

পরীক্ষার বোর্ডগুলো সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্নের ধরন বদলায়। ৫ বছর আগের প্রশ্নের ধরন আর গত বছরের প্রশ্নের ধরনের মধ্যে যে পরিবর্তন এসেছে, তা একমাত্র PYQ দেখলেই বোঝা যায়।

Previous Year Questions কীভাবে কার্যকরভাবে পড়বেন?

শুধু প্রশ্ন আর উত্তর মুখস্থ করে গেলে PYQ থেকে পুরো সুবিধা পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন একটি পরিকল্পিত কৌশল:

• Step 1: চ্যাপ্টার শেষ করে সঙ্গে সঙ্গে PYQ সমাধান 

সিলেবাসের কোনো একটি অধ্যায় পড়া শেষ হলে সরাসরি ওই অধ্যায়ের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করুন। এতে বোঝা যাবে বই পড়ার পর আপনার ধারণা কতটা স্পষ্ট হয়েছে এবং পরীক্ষার জন্য আপনি কতটা প্রস্তুত।

• Step 2: ভুল উত্তরের বিস্তারিত বিশ্লেষণ 

কোনো প্রশ্নের উত্তর ভুল হলে শুধু সঠিক উত্তরটি দেখেই থেমে যাবেন না। কেন ভুল হল? কনসেপ্টের খামতি ছিল, না কি তাড়াহুড়ো করে ভুল হয়েছে? সেই বিষয়টি মূল বই থেকে পুনরায় পড়ে নিন।

• Step 3: চারটি অপশনই খতিয়ে দেখা

MCQ প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরের পাশাপাশি বাকি তিনটি অপশন নিয়েও একটু ঘাঁটাঘাঁটি করুন। অনেক সময় দেখা যায়, এই বছর যা অপশন ছিল, পরবর্তী বছর সেখান থেকেই নতুন প্রশ্ন তৈরি করা হয়েছে।

• Step 4: সময় ধরে মকটেস্ট হিসেবে সমাধান করা  

সিলেবাস শেষ হওয়ার পর বিগত ৩–৪ বছরের পুরো প্রশ্নপত্র ঘড়ি ধরে আসল পরীক্ষার মতো টাইমে সমাধান করুন। এতে Time Management এবং Negative Marking কমানোর অভ্যাস গড়ে ওঠে।

• সাধারণ কিছু ভুল যা এড়িয়ে চলবেন

i. বেসিক কনসেপ্ট স্পষ্ট না করে প্রশ্ন সলভ করতে গেলে আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে। আগে থিওরি, তারপর প্রশ্ন।
ii. প্রশ্নের পেছনের লজিক বা কনসেপ্ট বুঝুন।
iii. কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বিগত বছরের প্রশ্নের উত্তর বর্তমানে বদলে যেতে পারে। তাই ডেটা সবসময় আপডেট করে নিন।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার মূল চাবিকাঠি হল ‘স্মার্ট স্টাডি’। স্মার্ট স্টাডির মূল ভিত্তি হল বিগত বছরের প্রশ্নপত্র বা PYQ! আজ থেকেই আপনার দৈনিক রুটিনে অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট PYQ বিশ্লেষণের জন্য বরাদ্দ রাখুন এবং নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান।

No comments:

Post a Comment