Indian River System PDF in Bengali PDF
![]() |
| ভারতের নদ-নদী | ভারতের নদ-নদী সম্পর্কিত প্রশ্নোত্তর |
- ভারতের নদ-নদী
- ভারতের নদ-নদী সম্পর্কিত প্রশ্নোত্তর
ভারতের নদ-নদী
■ ভারতের নদ-নদীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়; যথা উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ-নদী।
i. উত্তর ভারতের নদ-নদী
উত্তর ভারতের প্রধান নদ-নদীগুলি সারা বছর জলপূর্ণ অবস্থায় থাকে। উত্তর ভারতের অধিকাংশ নদীই বরফগলা জলে পুষ্ট। এই নদীগুলির ক্ষয়কার্য ও সঞ্চয় কার্য অনেক বেশি। এই নদীগুলির অববাহিকায় মাঝে মধ্যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায়। এই নদীগুলির মধ্যে তিনটি প্রধান নদী হল গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র।
■ গঙ্গা:
ভারতের দীর্ঘতম ও প্রধান নদী হল গঙ্গা। এর দৈর্ঘ্য ২৫২৫ কিমি এবং ভারতে প্রবাহিত হয় ২০১৭ কিমি। এই নদী কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়েছে ও বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গার প্রধান ডান তীরের উপনদীগুলি হল- যমুনা, শোন, দামোদর, পুনপুন ইত্যাদি। এর মধ্যে যমুনা গঙ্গার সবচেয়ে দীর্ঘ ও প্রধান নদী। গঙ্গার প্রধান বাম তীরের উপনদীগুলির মধ্যে রয়েছে- রামগঙ্গা, গোমতী, ঘর্ঘরা, গণ্ডক, কোশী, মহানন্দা।
■ সিন্ধু:
তিব্বত থেকে উৎপন্ন হয়ে মানসরোবর হ্রদের কাছে কৈলাস পর্বতমালায় জম্মু ও কাশ্মীর দিয়ে ভারতে প্রবেশ করে এই নদী। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য প্রায় ৩,১৮০ কিমি, ভারতে এই নদীর দৈর্ঘ্য প্রায় ১,১১৪ কিমি। এই নদী আরব সাগরে এসে পতিত হয়েছে। সিন্ধু নদীর বাম তীরের প্রধান উপনদীগুলি হল- শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। সিন্ধু নদীর বাম তীরের দীর্ঘতম উপনদী শতদ্রু। ডান তীরের প্রধান উপনদীগুলি হল- শোক, গিলগিট, কাবুল, গোমল ইত্যাদি। এই সিন্ধু নদীর তীরেই প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল।
■ ব্রহ্মপুত্র:
ব্রহ্মপুত্র নদ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম নদ। এই নদ তিব্বত, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি মূলত হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের কাছে চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হওয়ার পর এটি পদ্মার সঙ্গে মিলিত হয় এবং সবশেষে বঙ্গোপসাগরে এসে পতিত হয়। তিব্বতে এটি সাংপো নামে পরিচিত। এর মোট দৈর্ঘ্য প্রায় ২,৯০০ কিমি, যার মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়েও এটি বিশাল পথ অতিক্রম করেছে। এর প্রধান উপনদীগুলি হল- তিস্তা, মানস, লোহিত, দিবাং, সুবনসিরি, ধানসিঁড়ি ইত্যাদি।
ii. দক্ষিণ ভারতের নদ-নদী
দক্ষিণ ভারতের নদ-নদীকে দুই ভাগে ভাগ করা হয়।
a. পূর্ব বাহিনী নদীb. পশ্চিম বাহিনী নদী
দক্ষিণ ভারতের নদীগুলি প্রধানত মৌসুমী বৃষ্টিপাত নির্ভর। পূর্ববাহিনী নদীগুলি বিশেষত বঙ্গোপসাগর এবং পশ্চিমবাহিনী নদীগুলি আরব সাগরে পতিত হয়। পূর্ববাহিনী নদীগুলি হল- গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী এবং পশ্চিমবাহিনী নদীগুলি হল- নর্মদা, তাপ্তি, শরাবতী। পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় কোনও ব-দ্বীপ সৃষ্টি হয় না।
■ পূর্ব বাহিনী নদী
■ গোদাবরী
গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ১৪৬৫ কিমি। মহারাষ্ট্রের নাসিকের ত্রিম্বক মালভূমি থেকে উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে মিশেছে। এই নদী বুড়ি গঙ্গা নামেও পরিচিত। গোদাবরী নদীর প্রধান উপনদীগুলির মধ্যে বাম তীরের উপনদীগুলি হল- প্রাণহিতা, ইন্দ্রাবতী, সবরী, পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়াইনগঙ্গা, পূর্ণা এবং ডান তীরের উপনদীগুলি হল- মঞ্জিরা, প্রভারা, মুলা, সিন্দফানা। প্রাণহিতা হল গোদাবরীর বৃহত্তম উপনদী এবং মঞ্জিরা হল দীর্ঘতম উপনদী।
■ কৃষ্ণা
এই নদী মহারাষ্ট্রের সাতারা জেলার মহাবালেশ্বরের কাছে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। এর মোট দৈর্ঘ্য প্রায় ১,৪০০ কিলোমিটার। কৃষ্ণা নদী মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ—এই চারটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে অন্ধ্রপ্রদেশের হামলা দেবী নামক স্থানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এর ডান তীরের উপনদীগুলি হল- তুঙ্গভদ্রা, কয়না, পঞ্চগঙ্গা, দুধগঙ্গা, ঘাটপ্রভা এবং মালপ্রভা। এর বাম তীরের উপনদী হল- ভীমা, মুসি, দিন্দি এবং পালেরু।
■ কাবেরী
কাবেরী নদী দক্ষিণ ভারতের একটি প্রধান নদী, যা 'দক্ষিণ গঙ্গা' নামে পরিচিত। এটি কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় ৭৬৫-৮০০ কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদীটি কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একটি উর্বর ব-দ্বীপ তৈরি করে। এর প্রধান উপনদী হল- হারঙ্গি, হেমবতী, কাবিনী, ভবানী, অমরাবতী, নোয়াল।
■ পশ্চিম বাহিনী নদী
■ নর্মদা
ভারতের বৃহত্তম পশ্চিমবাহিনী নদী হল নর্মদা। এটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। টি প্রধানত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের মধ্য দিয়ে গেছে। এর দৈর্ঘ্য প্রায় ১৩১২ কিমি। এটি গুজরাটের ভারুচ শহরের কাছে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। এই নদী কোনও ব-দ্বীপ সৃষ্টি করেনি। নর্মদা নদী রেওয়া নামেও পরিচিত।
■ তাপ্তি
মধ্য ভারতের একটি অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ পশ্চিমবাহিনী নদী। নদীটি প্রায় ৭২৪ কিলোমিটার দীর্ঘ। তাপ্তি নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট—এই তিনটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গুজরাটের সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এর প্রধান উপনদীগুলি হল- পূর্ণা, গির্না, পাঞ্জরা, ভাঘুর, বরি এবং আনার।
ভারতের নদ-নদী সম্পর্কিত প্রশ্নোত্তর
1. ভারতের নদনদীকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয়?
A. দুই ভাগে
B. তিন ভাগে
C. চার ভাগে
D. পাঁচ ভাগে
■ ভারতের নদনদীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়
১. উত্তর ভারতের নদনদী
২. দক্ষিণ ভারতের নদনদী
2. নিম্নের কোন নদী বরফ গলা জলে পুষ্ট নয়?
A. তিস্তা
B. গঙ্গা
C. জলঢাকা
D. সুবর্ণরেখা
■ সুবর্ণরেখা বৃষ্টির জলে পুষ্ট নদী
3. নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়?
A. উচ্চগতিতে
B. মধ্যগতিতে
C. নিম্নগতিতে
D. কোনোটিই নয়
■ ভারতের বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদ হল কনওয়ার হ্রদ
4. কোন নদীটি ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী?
A. মহনদী
B. তিস্তা
C. কৃষ্ণা
D. নর্মদা
■ তাপ্তি, সবরমতী, মাহি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ
■ মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী পূর্ব বাহিনী নদীর উদাহরণ
■ উত্তর ভারতের প্রধান নদী হল গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র
5. নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয়?
A. ঘর্ঘরা
B. গোমতী
C. মাতলা
D. যমুনা
■ গঙ্গার দীর্ঘতম উপনদী হল যমুনা
■ গঙ্গার বিভিন্ন উপনদীগুলি হল- যমুনা, শোন, গণ্ডকী, কোশী, গোমতী, ঘর্ঘরা,
■ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি
6. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি?
A. দামোদর
B. মহানদী
C. কাবেরী
D. কৃষ্ণা
7. নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনটি?
A. মন্থকূপ
B. পলল শঙ্কু
C. প্লাবনভূমি
D. নদী বাঁক
■ পলল শঙ্কু, প্লাবনভূমি, নদী বাঁক নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ
■ V-আকৃতির উপত্যকা, গিরিখাত, জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়
8. বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে?
A. দামোদর
B. কোশি
C. তিস্তা
D. মহানদী
■ বাংলার দুঃখ বলা হয় দামোদরকে
■ ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে
■ ওড়িশার দুঃখ বলা হয় মহানদীকে
9. মঞ্জিরা কোন নদীর উপনদী?
A. দামোদর
B. মহানদী
C. গোদাবরী
D. সুবর্ণরেখা
■ গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী
■ ত্রিম্বক থেকে গোদাবরী নদীর উৎপত্তি
■ এই নদীকে বুড়িগঙ্গা বা দক্ষিণী গঙ্গা বলা হয়
10. নিম্নের কোন নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টি হয় না?
A. মহানদী
B. কাবেরী
C. নর্মদা
D. জলঢাকা
■ নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টি হয় না
■ ইন্দিরা বাঁধ, সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর ওপর অবস্থিত
11. কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয়?
A. গোদাবরী
B. ব্রহ্মপুত্র
C. পেরিয়ার
D. কাবেরী
■ ব্রহ্মপুত্র নদীকে আসামের জীবনরেখা বলা হয়
■ পেরিয়ারকে কেরালার জীবনরেখা বলা হয়
■ দক্ষিণ ভারতের জীবনরেখা বলা হয় কাবেরী নদীকে
12. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়?
A. মোহনা
B. দোয়াব
C. ব-দ্বীপ
D. মগ্নচড়া
■ নদীর সঙ্গমস্থল বা যেখানে নদী কোনো বৃহত্তর জলাশয়ের সঙ্গে মেশে তাকে মোহনা বলা হয়।
■ নদীর মোহনায় পলি জমে তৈরি হওয়া ইংরেজি 'ব' অক্ষরের মতো একটি দ্বীপ, তা হল ব-দ্বীপ।
■ মগ্নচড়া হল সমুদ্রের যেখানে উষ্ণ ও শীতল স্রোতের মিলন ঘটে, যার ফলে শীতল স্রোতে ভেসে আসা হিমশৈল গলে গিয়ে নুড়ি, বালি ও কাঁকড় জমা হয়ে এই চড়া বা স্তূপের সৃষ্টি করে।
13. Sky river কোন নদীকে বলা হয়?
A. ব্রহ্মপুত্র
B. গোদাবরী
C. মহানন্দা
D. নর্মদা
14. Salal Dam কোন নদীর ওপর নির্মিত?
A. চেনাব
B. ঝিলাম
C. শতদ্রু
D. কৃষ্ণা
■ ভাকরা-নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত
■ কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত
15. চেমায়ুংদুং হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে?
A. ব্রহ্মপুত্র
B. তিস্তা
C. যমুনা
D. কাবেরী
■ জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি
■ যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি
16. ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
A. দামোদর ভ্যালি কর্পোরেশন
B. মালপ্রভা পরিকল্পনা
C. শিবসমুদ্রম পরিকল্পনা
D. কোনোটিই নয়
17. নিম্নের কোনটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ নয়?
A. লুনি
B. মহানদী
C. ঘর্ঘরা
D. মেধা
■ লুনি নদী ভারতের অন্তর্বাহিনী নদীগুলির মধ্যে অন্যতম
18. নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
A. সবরমতি
B. সরযূ
C. গঙ্গা
D. গোদাবরী
■ আহমেদাবাদ সবরমতি নদীর তীরে অবস্থিত
■ অযোধ্যা সরযূ নদীর তীরে অবস্থিত
■ অলকানন্দা গঙ্গা নদীর তীরে অবস্থিত
19. কাল্লানাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
A. কাবেরী
B. তাপ্তি
C. ইন্দ্রাবতী
D. বরাকর
■ কাল্লানাই বাঁধ গ্র্যান্ড অ্যানিকট (Grand anicut) নামেও পরিচিত।
■ তামিলনাড়ুতে অবস্থিত এটি প্রাচীনতম বাঁধ
20. পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
A. শতদ্রু
B. নর্মদা
C. কাবেরী
D. দামোদর
■ পাঞ্চেত বাঁধ ঝাড়খন্ডে অবস্থিত
21. নিম্নের কোনটি নর্মদা নদীর উপনদী?
A. বরাকর
B. তুঙ্গভদ্রা
C. বাঙ্গের
D. তিস্তা
■ বরাকর দামোদর নদীর উপনদী
■ তুঙ্গভদ্রা নদী কৃষ্ণা নদীর উপনদী
■ তিস্তা ব্রহ্মপুত্র নদীর উপনদী
22. চাচাই জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A. বিহাদ
B. নর্মদা
C. কাবেরী
D. তাপ্তি
■ চাচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে বিহাদ নদীর ওপর অবস্থিত
23. নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি?
A. গঙ্গা
B. গোদাবরী
C. কাবেরী
D মাহি
24. ওড়িশা রাজ্যের বৃহত্তম নদী কোনটি?
A. জলঢাকা
B. কাবেরী
C. মহানদী
D. কৃষ্ণা
25. সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A. ঝাড়খন্ড
B. ওড়িশা
C. উত্তরপ্রদেশ
D. কর্ণাটক
26. ত্রিকুট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
A. নর্মদা
B. ময়ূরাক্ষী
C. গোদাবরী
D. দামোদর
■ ময়ূরাক্ষী নদী মূলত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার উপর দিয়ে বয়ে গেছে
27. কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে?
A. তোর্সা
B. মাহি
C. সুবর্ণরেখা
D. জলঢাকা
■ প্রথমে মধ্যপ্রদেশ থেকে প্রবাহিত হওয়ার সময় এই নদী কর্কটক্রান্তিকে রেখা অতিক্রম করে।
■ এরপর রাজস্থান হয়ে গুজরাটে প্রবেশ করে সেখানে নদীটি কর্কটক্রান্তি রেখাকে দ্বিতীয়বার অতিক্রম করে।
28. কাবেরী নদীর উৎস কোন রাজ্য?
A. মধ্যপ্রদেশ
B. ওড়িশা
C. কর্ণাটক
D. তেলেঙ্গানা
■ কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালার মধ্যে দিয়ে মূলত কাবেরী নদী প্রবাহিত হয়েছে
29. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত?
A. নর্মদা
B. দামোদর
C. জলঢাকা
D. গোদাবরী
■ ধুয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত
30. সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী?
A. দামোদর
B. গোদাবরী
C. নর্মদা
D. কাবেরী
31. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A. কৃষ্ণা
B. নর্মদা
C. কাবেরী
D. তাপ্তি
32. কোন নদীর অপর নাম শাল নদী?
A. কোপাই নদী
B. ময়ূরাক্ষী
C. রূপনারায়ণ
D. গন্ডক
33. নদীর কোন কার্যের ফলে V আকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয়?
A. ক্ষয় কার্য
B. সঞ্চয় কার্য
C. বহন কার্য
D. কোনোটিই নয়
34. মানস কোন নদীর উপনদী?
A. গঙ্গা
B. সিন্ধু
C.ব্রহ্মপুত্র
D. মহানদী
35. অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত?
A. কৃষ্ণা
B. কাবেরী
C. মহানদী
D. গোদাবরী
36. রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
A. হিমাচলপ্রদেশ
B. উত্তরপ্রদেশ
C. ওড়িশা
D. মহারাষ্ট্র
37. নিম্নের কোন বাঁধটি ভাগীরথী নদীর উপর অবস্থিত ?
A. তেহরি বাঁধ
B. উকাই বাঁধ
C. সর্দার সরোবর বাঁধ
D. হীরাকুদ বাঁধ
■ তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত
38. দেবপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল?
A. ভাগীরথী ও হুগলি
B. অলকানন্দা ও ভাগীরথী
C. অলকানন্দা ও মন্দাকিনী
D. ময়ূরাক্ষী ও অলকানন্দা
39. সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল -
A. মহীশূর মালভূমি
B. মালওয়া মালভূমি
C. ছোটনাগপুর মালভূমি
D. কোনোটিই নয়
40. চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A. চম্বল
B. নর্মদা
C. কৃষ্ণা
D. ইন্দ্রাবতী
41. যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A. কাবেরী
B. সবরমতী
C. শরাবতী
D. নর্মদা
42. মুসী নদীর তীরবর্তী শহর কোনটি?
A. হায়দ্রাবাদ
B. মাদুরাই
C. কটক
D. সম্বলপুর
43. Mettur Dam কোন নদীর তীরে অবস্থিত?
A. কাবেরী
B. ইন্দ্রাবতী
C. চম্বল
D. বরাকর
44. গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত?
A. উত্তরাখণ্ড
B. হিমাচল প্রদেশ
C. সিকিম
D. উত্তরপ্রদেশ
45. ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত?
A. সিন্ধু
B. নর্মদা
C. কাবেরী
D. ব্রহ্মপুত্র
46. পূর্ণা কোন নদীর উপনদী?
A. তিস্তা
B. নর্মদা
C. তাপ্তি
D. গোদাবরী
47. বুধবালাঙ্গা নদী কোন রাজ্যে অবস্থিত?
A. রাজস্থান
B. ঝাড়খন্ড
C. আসাম
D. ওড়িশা
48. Uri Dam কোন নদীর ওপর অবস্থিত?
A. ঝিলাম
B. মহানদী
C. কাবেরী
D. কৃষ্ণা
49. Barkana Falls ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. উত্তরপ্রদেশ
B. মহারাষ্ট্র
C. কর্ণাটক
D. তেলেঙ্গানা
50. মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
A. ময়ূরাক্ষী
B. বরাকর
C. কাবেরী
D. নর্মদা
- File Name: ভারতের নদ-নদী
- File Format: PDF
- No. of Pages: 07
- File Size:0.30MB
- Click Here to Download

No comments:
Post a Comment