Breaking




Sunday, April 26, 2026

ভারতের রামসার সাইট ২০২৬ | ভারতের ৯৯টি রামসার সাইট | Ramsar Site in India 2026

ভারতের ৯৯টি রামসার সাইট

Ramsar Site in India 2026
ভারতের রামসার সাইট ২০২৬
আজকে আমাদের এই পোস্টে ভারতের ৯৯টি রামসার সাইটের তালিকা দেওয়া হলো। এর সঙ্গে রয়েছে রামসার সাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ One Liner, ভারতের কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কতগুলো রামসার সাইট রয়েছে এবং রামসার সাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এই টপিকটি তোমাদের WBCS | SSC | RRB | WBP/KP এছাড়া অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়।
⏩যা যা থাকছে এই পোস্টে::
  • রামসার সাইট কি?
  • ভারতের রামসার সাইটের তালিকা
  • ভারতের কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলি রামসার সাইট রয়েছে?
  • রামসার সাইট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
  • ভারতের রামসার সাইটের তালিকা PDF Download


রামসার সাইট কি?

উত্তরঃ রামসার সম্মেলন হল জলাভূমি সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়েছিল এবং ১৯৭৫ সালে কার্যকর করা হয়।  এই চুক্তিটিকে রামসার কনভেনশনও বলা হয়।  তাই প্রতিবছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়।  রামসার কনভেনশনের তালিকাভুক্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়। যেমন- মণিপুরের লোকটাক হ্রদ, পাঞ্জাবের রোপার জলাভূমি, রাজস্থানের সিলিসার হ্রদ ইত্যাদি।

২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত ভারতে মোট ৯৯টি রামসার সাইট রয়েছে
■ সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে তামিলনাড়ুতে, মোট ২০ টি রামসার সাইট রয়েছে তামিলনাড়ুতে
 পশ্চিমবঙ্গে ২ টি রামসার সাইট রয়েছে, ১) সুন্দরবন জলাভূমি ২) পূর্ব কলকাতা জলাভূমি
■ ভারতের প্রথম রামসার সাইট হল ওড়িশার চিল্কা হ্রদ ও রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান
 ভারতের বৃহত্তম রামসার সাইট পশ্চিমবঙ্গের সুন্দরবন
■ ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি
 ভারতের ৯৯ তম রামসার সাইট হল Shekha Jheel Bird Sanctuary 

 ভারতের রামসার সাইটের তালিকা

নং রামসার সাইট অবস্থান সাল
চিল্কা হ্রদ ওড়িশা ১৯৮১
কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থান ১৯৮১
হরিকে জলাভূমি পাঞ্জাব পাঞ্জাব
লোকটাক হ্রদ মণিপুর ১৯৯০
সম্বর হ্রদ রাজস্থান ১৯৯০
উলার হ্রদ জম্মু ও কাশ্মীর ১৯৯০
অষ্টমুদি জলাভূমি কেরালা ২০০২
ভিতরকণিকা ম্যানগ্রোভ ওড়িশা ২০০২
ভোজ জলাভূমি মধ্যপ্রদেশ ২০০২
১০ দিপর বিল আসাম ২০০২
১১ পূর্ব কলকাতা জলাভূমি পশ্চিমবঙ্গ ২০০২
১২ কাঞ্জলি জলাভূমি পাঞ্জাব ২০০২
১৩ কোল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ ২০০২
১৪ Point Calimere Wildlife and Bird Sanctuary তামিলনাড়ু ২০০২
১৫ পং ড্যাম হ্রদ হিমাচল প্রদেশ ২০০২
১৬ রোপার জলাভূমি পাঞ্জাব ২০০২
১৭ সস্থামকোট্টা হ্রদ কেরালা ২০০২
১৮ Tsomoriri লাদাখ ২০০২
১৯ ভেম্বনাদ কয়াল জলাভূমি কেরালা ২০০২
২০ চন্দ্র তাল হিমাচল প্রদেশ ২০০৫
২১ হোকেরা জলাভূমি জম্মু ও কাশ্মীর ২০০৫
২২ রেণুকা হ্রদ হিমাচল প্রদেশ ২০০৫
২৩ রুদ্রসাগর জলাভূমি ত্রিপুরা ২০০৫
২৪ সুরিনসার-মানসার হ্রদ জম্মু ও কাশ্মীর ২০০৫
২৫ ঊর্ধ্ব গঙ্গা নদী উত্তরপ্রদেশ ২০০৫
২৬ নল সরোবর পক্ষী অভয়ারণ্য গুজরাট ২০১২
২৭ বিয়াস সংরক্ষণ রিজার্ভ পাঞ্জাব ২০১৯
২৮ কেশোপুর-মিয়ানী কমিউনিটি রিজার্ভ পাঞ্জাব পাঞ্জাব
২৯ নান্দুর মধ্যমেশ্বর মহারাষ্ট্র ২০১৯
৩০ নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য পাঞ্জাব ২০১৯
৩১ নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০১৯
৩২ পার্বতী অর্ঘ্য পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ২০১৯
৩৩ সমন পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০১৯
৩৪ সমসপুর পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০১৯
৩৫ স্যান্ডি পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০১৯
৩৬ সরসাই নবার ঝিল উত্তরপ্রদেশ ২০১৯
৩৭ সুন্দরবন জলাভূমি পশ্চিমবঙ্গ ২০১৯
৩৮ লোনার হ্রদ মহারাষ্ট্র ২০২০
৩৯ আসান সংরক্ষণ রিজার্ভ উত্তরাখণ্ড ২০২০
৪০ কার্বাতাল জলাভূমি বিহার ২০২০
৪১ সুর সরোবর উত্তরপ্রদেশ ২০২০
৪২ Tso Kar Wetland লাদাখ ২০২০
৪৩ ওয়াধভানা জলাভূমি গুজরাট ২০২১
৪৪ থোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাট ২০২১
৪৫ তাম্পারা হ্রদ ওড়িশা ২০২১
৪৬ সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা ২০২১
৪৭ সাতকোশিয়া ঘাট ওড়িশা ২০২১
৪৮ পালা জলাভূমি মিজোরাম ২০২১
৪৯ খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাট ২০২১
৫০ কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২১
৫১ হীরাকুদ জলাধার ওড়িশা ২০২১
৫২ হায়দেরপুর জলাভূমি উত্তরপ্রদেশ ২০২১
৫৩ চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২১
৫৪ ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য হরিয়ানা ২০২১
৫৫ বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০২১
৫৬ আনশুপা হ্রদ ওড়িশা ২০২১
৫৭ মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর তামিলনাড়ু ২০২২
৫৮ হাইগাম জলাভূমি কনজারভেশন রিজার্ভ জম্মু ও কাশ্মীর ২০২২
৫৯ কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৬০ কারিকিলি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৬১ নন্দা হ্রদ গোয়া ২০২২
৬২ পল্লীকরণই মার্শ রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ু ২০২২
৬৩ পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট তামিলনাড়ু ২০২২
৬৪ রঙ্গনাথিটু পক্ষী অভয়ারণ্য কর্ণাটক ২০২২
৬৫ সখ্য সাগর মধ্যপ্রদেশ ২০২২
৬৬ শালবুগ জলাভূমি কনজারভেশন রিজার্ভ জম্মু ও কাশ্মীর ২০২২
৬৭ সিরপুর জলাভূমি মধ্যপ্রদেশ ২০২২
৬৮ সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স তামিলনাড়ু ২০২২
৬৯ থানে ক্রিক মহারাষ্ট্র ২০২২
৭০ উদয়মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৭১ ভাদুভুর পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৭২ বেদান্থঙ্গল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৭৩ ভেলোড পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৭৪ ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্স তামিলনাড়ু ২০২২
৭৫ যশবন্ত সাগর মধ্যপ্রদেশ ২০২২
৭৬ আঘনাশিনী মোহনা কর্ণাটক ২০২৪
৭৭ অঙ্কসমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ কর্ণাটক ২০২৪
৭৮ কারাইভেটি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২৪
৭৯ লংউড শোলা রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ু ২০২৪
৮০ মাগাদি কেরে সংরক্ষণ রিজার্ভ কর্ণাটক ২০২৪
৮১ নাগি পক্ষী অভয়ারণ্য বিহার ২০২৪
৮২ নাকতি পক্ষী অভয়ারণ্য বিহার ২০২৪
৮৩ নাঞ্জারায়ণ পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২৪
৮৪ কাজুভেলি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২৪
৮৫ তাওয়া জলাধার মধ্যপ্রদেশ ২০২৪
৮৬ সাক্কারকোট্টাই পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২৫
৮৭ থার্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২৫
৮৮ খেচেওপালরি জলাভূমি সিকিম ২০২৫
৮৯ উধওয়া হ্রদ ঝাড়খণ্ড ২০২৫
৯০ খিচান রাজস্থান ২০২৫
৯১ মেনার রাজস্থান ২০২৫
৯২ গোকুল জলাধার বিহার ২০২৫
৯৩ উদয়পুর ঝিল বিহার ২০২৫
৯৪ গোগাবিল হ্রদ বিহার ২০২৫
৯৫ কোপরা জলাশয় মধ্যপ্রদেশ ২০২৫
৯৬ সিলিসার হ্রদ রাজস্থান ২০২৫
৯৭ পাটনা পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০২৬
৯৮ ছারি-ধান্ড জলাভূমি গুজরাট ২০২৬
৯৯ শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০২৬


ভারতের কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলি রামসার সাইট রয়েছে?

রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল রামসার সাইটের সংখ্যা
পশ্চিমবঙ্গ
বিহার
ত্রিপুরা
মণিপুর
ঝাড়খন্ড
ওড়িশা
মিজোরাম
সিকিম
আসাম
ছত্রিশগড়
গুজরাট
মহারাষ্ট্র
তামিললাড়ু ২০
উত্তর প্রদেশ ১২
অন্ধ্রপ্রদেশ
মধ্যপ্রদেশ
পাঞ্জাব
উত্তরাখণ্ড
রাজস্থান
গোয়া
কর্ণাটক
হরিয়ানা
কেরালা
হিমাচল প্রদেশ
জম্মু এবং কাশ্মীর
লাদাখ


রামসার সাইট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

1. বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়?
উঃ ২ ফেব্রুয়ারি

2. ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কটি?
উঃ ৯৯ টি 

3. 'রামসার সাইট' শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত?
উঃ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ

4. রামসার সাইট নির্ধারণের জন্য কি কি কার্যকারণ দায়ী?
উঃ জীব-বৈচিত্র্য, বাস্তুতন্ত্র, এবং জলের উৎসের ওপর নির্ভরশীলতা সংক্রান্ত সুনির্দিষ্ট পরিবেশ

5. ভারতের প্রথম রামসার সাইট কোনটি?
উঃ ওড়িশার চিল্কা হ্রদ ও রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান

6. ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? 
উঃ পশ্চিমবঙ্গের সুন্দরবন

7. ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট হল- 
উঃ হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি

8. ভারতের মধ্যে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে কোন রাজ্যে?
উঃ তামিলনাড়ু

9. বর্তমানে তামিলনাড়ুতে মোট কয়টি রামসার সাইট রয়েছে?
উঃ ২০টি

10. ভারতের ৯৯ তম রামসার সাইট কোনটি?
উঃ Shekha Jheel Bird Sanctuary

11. কোন রাজ্যের সাক্কারাকোট্টাই এবং থার্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটটের মর্যাদা পেয়েছে?
উঃ তামিলনাড়ু

12. ভারতের ৯৮ তম রামসার সাইট কোনটি?
উঃ গুজরাটের ছাড়ি-ডান্ড 

13. পশ্চিমবঙ্গের রামসার সাইটের সংখ্যা কয়টি?
উঃ ২ টি 

14. পশ্চিমবঙ্গের রামসার সাইট কি কি?
উঃ পূর্ব কলকাতা জলাভূমি ও সুন্দরবন

15. সুন্দরবনকে কত সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়?
উঃ ২০১৯ সালে 

16. পূর্ব কলকাতা জলাভূমিকে কত সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়?
উঃ ২০০২ সালে

17. ভারতের ৯৫ তম রামসার সাইট কোনটি?
উঃ মধ্যপ্রদেশের কোপরা জলাশয় 

18. ভারতের কতগুলি রাজ্যে ১ টি করে রামসার সাইট?
উঃ ১০ টি 

19. অষ্টামুদি জলাভূমি কোন রাজ্যে অবস্থিত?
উঃ কেরালা 

20. ২০২৫ এ মোট কতগুলি ও কি কি রামসার সাইট ঘোষণা করা হয়েছে?
উঃ ১১টি, সাক্কারাকোট্টাই পক্ষী অভয়ারণ্য, থার্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য, খেচেওপালরি জলাভূমি, উধওয়া হ্রদ, গোকুল জলাধার, উদয়পুর ঝিল, গোগাবিল লেক, সিলিসার লেক, খিচান, মেনার, কোপরা জলাধার।

ভারতের রামসার সাইটের তালিকা PDF Download

PDF Download Details:: 
  • File Name:  ভারতের রামসার সাইট ২০২৬
  • File Format: PDF
  • No. of Pages: 05
  • File Size:0.30MB
  • Click Here to Download

No comments:

Post a Comment